জামায়াতের মহাসমাবেশ স্থগিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ জানুয়ারি) জামায়াতে ইসলামীর মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।