নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী সংবাদদাতা:রাজশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্, জানুয়রী ১, ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, ঘন কুয়াশার কারণে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়ক থেকে ছিটকে বাজারের মধ্যে ঢুকে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Nagad