২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্, জানুয়রী ৪, ২০২৬

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে। গান, খেলাধুলা, ভ্রমণ, শোবিজ তারকা থেকে শুরু করে নাটক, সংবাদ ও নানা ট্রেন্ডিং বিষয়—বছরজুড়ে এসব নিয়েই বেশি খোঁজ করেছেন বাংলাদেশের টিকটক ব্যবহারকারীরা।

টিকটক জানিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া শোবিজ তারকার তালিকায় শীর্ষে রয়েছেন ইয়াশ রোহান। এরপর রয়েছেন হানিয়া আমির, তানজিয়া জামান, তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়া।

সংগীতশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ডের সুমি, প্রীতম হাসান এবং আন্তর্জাতিক শিল্পী টেলর সুইফট।

টিকটক কনটেন্ট নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নুসরাত জাহান, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির ও ওমর অলওয়েজ অন ফায়ারকে।

খেলোয়াড়দের মধ্যে শীর্ষ সার্চ তালিকায় রয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। এছাড়া জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও রয়েছেন তালিকায়।

২০২৫ সালে টিকটকে সবচেয়ে বেশি সার্চ হওয়া দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড এবং ফটিকছড়ির মিনি কাশ্মীর।

Nagad

টিভি শো ও নাটকের ক্ষেত্রে সার্চ তালিকায় শীর্ষে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘কুসুম’, ‘কথা’, ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘পরিণীতা’।

এছাড়া ২০২৫ সালের উল্লেখযোগ্য সার্চ করা মুহূর্তগুলোর মধ্যে রয়েছে ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা’ (বরবাদ সিনেমা), ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতুরাজ ও নন্দিতার ‘বুলবুলি’।

এ ছাড়া এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার—এই বিষয়গুলোও টিকটকে ব্যাপকভাবে সার্চ করেছেন বাংলাদেশের ব্যবহারকারীরা।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “বর্তমানে মানুষ দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা জানতে চায়। বাংলাদেশের ব্যবহারকারীরা এসব প্রয়োজন মেটাতে টিকটকের ওপর নির্ভর করছে। এবারের শীর্ষ সার্চ তালিকা দেখায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করছে।”