স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২৪ অপরাহন, জানুয়রী ৬, ২০২৬

প্রযুক্তি খাতের পেশাজীবীদের অংশগ্রহণে স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২ ও ৩ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রযুক্তি পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য ছিল প্রযুক্তি খাতের পেশাদারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা।

টি-১০ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো— র‍্যাপিড রেন্জার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড। প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিযোগিতা ও উত্তেজনা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞদের দল সিকিউর নেটওয়ার্ক। রানার-আপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র‍্যাপিড রেন্জার্স।

৩ জানুয়ারি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Nagad