২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩১ অপরাহন, জানুয়রী ২৪, ২০২৬

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। এ সময় বিএনপির সিনিয়র নেতা ও মহানগর বিএনপির নেতারা তাকে স্বাগত জানান।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ২০ বছর পর দলের প্রধান হিসেবে তার এটি প্রথম চট্টগ্রাম সফর।

তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরজুড়ে পোস্টার, ব্যানার ও মিছিলের মাধ্যমে কর্মসূচির প্রস্তুতি নিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

দলীয় সূত্র জানায়, আগামীকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার পর বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজী ডিগবাজির মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে পর্যায়ক্রমে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

Nagad