প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ–এর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এ সফর সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করার বার্তা দেয় এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।