ডেটা চার্জ ছাড়াই মধ্যপ্রাচ্যে যোগাযোগের সুযোগ দিচ্ছে বাংলালিংক

মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনা ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রবাসী স্বজনদের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক।

প্রতিষ্ঠানটির সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’-এর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই মেসেজিং অ্যাপ ইমো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত স্বজনদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন।

বাংলালিংক জানায়, মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে থাকা তাদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অফারটি সক্রিয় করতে গ্রাহকদের ক্যাম্পেইন চলাকালে একবার ১২১৫৫৫# ডায়াল করতে হবে।

উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, নেটওয়ার্ক সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রতিষ্ঠানটির দায়িত্ব। সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকতে চায় বাংলালিংক। পরিবারের সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Nagad