এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪৩ অপরাহন, এপ্রিল ২, ২০২৬

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।

বিইআরসি ঘোষণায় বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজি সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা এবং ২০ কেজি সিলিন্ডার ২,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২৫ কেজি সিলিন্ডার ৩,৬০১ টাকা, ৩০ কেজি ৪,৩২১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Nagad