‘দোকানপাট, শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত’
মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল খোলার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা জানান, প্রয়োজনে সকালে দোকান খোলার সময় কিছুটা দেরি হলেও সন্ধ্যায় আরও সময় ব্যবসা চালানোর সুযোগ চান তারা।

