ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩২ অপরাহন, এপ্রিল ২৭, ২০২৬

ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদ-কে ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগের মাধ্যমে বর্তমানে ঢাকায় দায়িত্ব পালনরত হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হচ্ছেন দিনেশ ত্রিবেদী।

এর আগে দিনেশ ত্রিবেদী ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় তৃণমূল কংগ্রেস-এর মনোনীত সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন। অন্যদিকে, ২০২২ সাল থেকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মা-কে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে নিয়োগ দেওয়া হয়েছে।