গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রণীত কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। তিনি বলেন, চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদও জানান মন্ত্রী।