আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার
ড. মো. হাসিবুর রশীদ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য (ভিসি) এবং শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
পুলিশ জানায়, সন্ধ্যায় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সাজাপ্রাপ্ত আসামি ঘোষণা করে।