এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত ‘এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ সোমবার (১৮ মে০ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফিল্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইইউবি অফিস অব স্পোর্টস এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজ অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।

