১৭ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৭২২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫৮ অপরাহন, মে ১৮, ২০২৬

চলতি বছরের মে মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৭২২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

সোমবার (১৮মে) বিকেলে বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (মে মাসের প্রথম ১৭ দিন) রেমিট্যান্স ছিল ১৬১ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরে (১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১ কোটি ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৫০ শতাংশ।