চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্, মে ২৩, ২০২৬

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২০০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন অঞ্চল। তবে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের খনি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলে অভিযোগ রয়েছে, যার ফলে বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

Nagad