গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫১২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহন, মে ২৩, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৪২৬ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে।

এছাড়া একই সময়ে ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে টিকাদান কার্যক্রম ও সচেতনতামূলক ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

Nagad