টাইব্রেকারে জয়, এআইইউবি ফুটবল চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাসে শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হয়েছে ‘এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজের দল অংশ নেয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও ঢাকা কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। রানারআপ হয় ঢাকা কলেজ।
টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার রাফসান। এছাড়া ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার লাভ করেন একই কলেজের নাঈম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এআইইউবি অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী এমডি জয়নাল আবেদিন টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধান করেন।
এআইইউবি অফিস অব স্পোর্টস ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছ

