ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু ব্যক্তির বিপক্ষে মামলা ঢাকায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহন, মে ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শিপলু কুমার বর্মণ নামক একজন লেখক/ব্লগার তার ব্যক্তিগত অনলাইন প্ল্যাটফর্মে এবং টুইটার বা এক্স অ্যাকাউন্টে প্রকাশিত প্রায় প্রতিটি  লেখায় ইসলাম ধর্মকে এবং আল্লাহর নবী মুহম্মদ (সাঃ) কে অবমাননাকর বক্তব্যের মাধ্যমে বিদ্রূপাত্মকভাবে উপস্থাপন করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে গতকাল অভিযোগ করা হয়েছে। মামলার বাদী ইউসুপ কাউসার শিপলু কুমার বর্মণের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান আদালত বরাবর তার অভিযোগে।
ঢাকা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের ১৬নং আদালতের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রনক জাহান তাকি  মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন মুগদা পুলিশ থানার সিআইডি শাখাকে। মামলাটি বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় আনীত এবং সি.আর.- ১৪৩/২০২৬ রেফারেন্সে নথিভুক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালত সূত্র জানায় শিপলু কুমার বর্মণ তার নিজের নামাঙ্কিত ওয়েবসাইট এবং তার টুইটার ফিডে জঘন্য ভাষায়  নবী রাসূলকে অবমাননা করেছেন এবং ইসলাম ধর্ম নিয়ে নোংরা ও আঘাতমূলক বক্তব্য দিয়েছেন। 
এই রিপোর্ট লিখা পর্যন্ত শিপলু কুমার বর্মণ এর সাথে যোগযোগ করা সম্ভব হয়নি। 
মামলার পরবর্তী শুনানী ৮ই জুলাই।