প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে কামরুল ইসলামকে নিয়োগ
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে কামরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (১ জুন) জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কামরুল ইসলামকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের বিষয়টি অবিলম্বে কার্যকর হবে।