স্থানীয় সরকার নির্বাচন খুব শিগগিরই হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহন, জুন ২, ২০২৬

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর আগামী জুলাই–আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার রাখতে ঢাকা ওয়াসা কাজ করছে এবং দূষণ নিয়ন্ত্রণে সুয়ারেজ লাইন দাশেরকান্দি শোধনাগারে নেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি গুলশান–বনানী এলাকার সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নগরীর নোংরা ও অনিয়ন্ত্রিত স্থানগুলো পরিষ্কারে নির্ধারিত সময়সীমার মধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে এবং কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

পরিদর্শনের সময় দুই সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nagad