সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহন, জুলই ২০, ২০২৬

বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের অনুলিপি শেয়ার করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’

Nagad

তিনি আরও লেখেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’