বিটিআরসির সপ্তম গণশুনানি আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্, গাস্ট ১৯, ২০২৬

বিটিআরসির লোগো

টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগ ও মতামত সরাসরি শুনতে আজ বুধবার (১৯ আগস্ট) সপ্তম গণশুনানি আয়োজন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে গ্রাহকেরা মোবাইল ফোন, ইন্টারনেট ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা নিয়ে তাদের অভিযোগ, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পাবেন।

এর আগে বিটিআরসি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে গণশুনানির আয়োজন করে আসছে। এসব শুনানিতে কলড্রপ, ইন্টারনেটের গতি ও নেটওয়ার্ক কাভারেজ, ডাটা প্যাকেজ ও মূল্যসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকের অভিযোগ উঠে এসেছে।

বিটিআরসি জানিয়েছে, গণশুনানির মাধ্যমে গ্রাহকদের সরাসরি অভিযোগ ও মতামত নেওয়ার পাশাপাশি টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সেবার মান, অভিযোগ নিষ্পত্তি এবং গ্রাহকস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অপারেটর ও সংশ্লিষ্ট সেবাদাতাদের জবাবদিহির আওতায় আনাও এ ধরনের গণশুনানির অন্যতম লক্ষ্য।

Nagad