যুক্তরাষ্ট্রকে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহন, গাস্ট ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে। কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়।

শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি। তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে।’

ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব নিয়মকানুন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারক নিয়েও দেশের কট্টরপন্থি এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন পেজেশকিয়ান। কট্টরপন্থিদের অভিযোগ ছিল, ওই সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ছাড় দিয়েছে।

জবাবে পেজেশকিয়ান বলেন, ‘এই চুক্তিতে এমন একটি ধারাও তারা দেখাতে পারবে না, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের জন্য প্রযোজ্য।’

তবে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন পরই নতুন কোনো হুমকি এলে পাল্টা হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে দেশটির সামরিক নেতৃত্ব।

Nagad

ইরানের সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই ইরানের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

নতুন কোনো হুমকি এলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।