সাতক্ষীরায় এডিএলের মাঠকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৬

মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও কাজের মান বাড়াতে সাতক্ষীরায় মতবিনিময় সভা করেছে আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল)। সম্প্রতি জেলার রয়েল কনভেনশন হলে আয়োজিত এ সভায় জেলার প্রায় অর্ধশতাধিক এডিএল কর্মী অংশ নেন।

সভায় এডিএলের ব্রিডিং বুল, মাদারহার্ড, যুক্তরাষ্ট্রের হলস্টেইন অ্যাসোসিয়েশনের সদস্যপদ, হাই মেরিট ব্রিডিং বুল, মুন্ডি বাছুর, এমব্রিও ট্রান্সফার ও কৃত্রিম প্রজননসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সময়মতো রিপোর্ট প্রদান, সিমেনের গুণগত মান সংরক্ষণ, মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্ব, নকল সিমেন প্রতিরোধ, গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনা, বাছুরের যত্ন এবং কৃত্রিম প্রজননের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএলের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) এ কে এম আরিফুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. মো. শওকত আলী, সেলস অ্যাডমিন এক্সিকিউটিভ এস কে আরাফাতুজ্জামান, টেরিটোরির মার্কেটিং এক্সিকিউটিভ মো. আফজাল হোসাইন এবং বিক্রয় প্রতিনিধি মো. নজরুল ইসলাম।

বক্তারা মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি কর্মীদের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলএসটিদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কর্মীরা বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমাধান দেন।

পরে সেরা কর্মীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিক্রয় প্রতিনিধি মো. নজরুল ইসলামের পক্ষ থেকে এসব ক্রেস্ট দেওয়া হয়।

Nagad

এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কর্মীরা বলেন, মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কাজের মান উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনের জন্য তারা এডিএলের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।