অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্, অক্টোবর ১১, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। পরে মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তার এই পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

জানা গেছে, দুর্ঘটনায় তানজিন তিশার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর তিনি মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট নিয়েও প্রায়ই আলোচনা হয়।

Nagad