ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁদের গ্রেপ্তারের তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
একটি সূত্র জানায়, গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে করা মামলার সুনির্দিষ্ট অভিযোগ এবং গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।