জুলাইয়ের হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহন, নভম্বর ১৭, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গণামধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের সময় ধানমণ্ডি থানায় করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এ সময় এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছিলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।

Nagad