বিআইজেএফ নির্বাচন: ১৮ ডিসেম্বর ভোট, মনোনয়ন ২১ নভেম্বর থেকে

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১০ অপরাহন, নভম্বর ১৯, ২০২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু সালেহ আকন এবং দুই সদস্য মেহেদী হাসান পলাশ ও সুমন ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার ওপর কোনো আপত্তি থাকলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। ২০ নভেম্বর বিকেল ৩টায় আপত্তির শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের পর ওই দিন রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ২১ থেকে ২৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর পান্থপথের সুমনা গণি ট্রেড সেন্টারে অবস্থিত প্রাইডসিস আইটি লিমিটেড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা।

২৪ নভেম্বর বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিষয়ে লিখিত আপত্তি জানানো যাবে ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। ২৬ নভেম্বর বিকেল ৪টায় আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ওই দিন রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ নভেম্বর বিকেল ৪টা। ২৯ নভেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Nagad

ভোটের আগে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভোট গ্রহণ চলবে।

ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক ফলাফলের ওপর লিখিত আপত্তি জানানো যাবে ১৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। ২০ ডিসেম্বর বিকেল ৪টায় এসব আপত্তির শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সব আনুষ্ঠানিকতা শেষে ২১ ডিসেম্বর বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।