শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএসইসির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্, নভম্বর ২২, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হতে যাচ্ছে কিংবা পরিকল্পিতভাবে দরপতন ঘটানো হবে—এমন প্রচারকে ভিত্তিহীন গুজব বলে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ধরনের তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে—এমন ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এসব প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর।

বিএসইসি বলছে, এ ধরনের অসত্য তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে এসব তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।

শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে বিএসইসি। একই সঙ্গে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে তথ্যের সত্যতা যাচাই এবং ভিত্তিহীন প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।

Nagad