Print

সারাদিন

সাত সরকারি কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া প্রকাশ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর শীর্ষ সাতটি সরকারি কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ সম্পর্কিত অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপলব্ধ করা হয়। মন্ত্রণালয় অংশীজনের মতামত আহ্বান করেছে।

অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। খসড়া অধ্যাদেশে মন্তব্য বা পরামর্শ পাঠাতে [email protected]
ই-মেইলে অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-তে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে।