আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্, গাস্ট ১২, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটের পর আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে আনছে ১০০ টাকার নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায়, গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট বাজারে প্রচলন করা হচ্ছে।

প্রাথমিকভাবে আজ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে। পরে দেশের অন্যান্য অফিস থেকেও এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য অবিনিময়যোগ্য ১০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।