সাধু সাবধান, কিছুই গোপন থাকবে না: এনসিপি মুখ্য সংগঠক সারজিস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সংগৃহীত ছবি

জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রবিবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না’ মন্তব্য করে এনসিপির মুখ্য সংগঠক লিখেছেন, সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না।

তিনি আরও লেখেন, শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।

Nagad