হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
নিয়োগপ্রাপ্তরা শিগগিরই হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেবেন।
এর আগে সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম সুপারিশ করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
নিয়োগপ্রাপ্তরা হলেন
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), ফয়সল হাসান আরিফ, রাজিউদ্দিন আহমেদ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ঊর্মি রহমান।
আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, যুগ্মসচিব (সিনিয়র জেলা জজ) এস. এম সাইফুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম।
মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ) আজিজ আহমদ ভূঞা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ. এফ. এম সাইফুল করিম, এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ।

