ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন, রোডম্যাপ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৩ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই রোডম্যাপ তুলে ধরেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোডম্যাপের মূল দিকগুলো

মোট ২৪টি গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই-বাছাই। দেশীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম ভাগে।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বৈঠকে এই রোডম্যাপ অনুমোদন করা হয়।

Nagad