বুয়েটের সব পরীক্ষা স্থগিত, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫১ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

বুয়েটের সব পরীক্ষা স্থগিত। সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের আলোচনার পর জানানো হবে।

বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলনের অংশ হিসেবে বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-এর সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়।

ঘটনায় কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।