সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট
এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ঐতিহাসিক রায়ে এ ঘোষণা দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়।
রায়ে আরও বলা হয়, আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করতে হবে।
এর আগে সকালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। গত ১৩ আগস্ট রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।