পিরোজপুর জেলা ছাত্রদল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা

পিরোজপুর সংবাদাদাত:পিরোজপুর সংবাদাদাত:
প্রকাশিত: ৮:২১ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখা ছাত্রদল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর জেলা ছাত্রদল কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।