যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম উর্ধ্বমুখী, এশিয়ায় শেয়ারবাজারে ধস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্, মার্চ ৩০, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের তীব্রতায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে।

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। যা গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯ মার্চ অল্প সময়ের জন্য তেলের দাম ১১৯ ডলার ছুঁয়েছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

তেলের দামের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ৪ শতাংশের বেশি পতন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চাপ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দেশকে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করছে।

তারা আরও সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দাম আরও বাড়তে পারে।

Nagad