ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

আজ রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান, প্রাজ্ঞ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।