এক্সডিআর সলিউশনে ক্যাসপারস্কিকে ‘মার্কেট লিডার’ স্বীকৃতি আইএসজির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্, নভম্বর ২৪, ২০২৬

এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স বা এক্সডিআর সলিউশনের জন্য ব্রাজিলের বাজারে ‘মার্কেট লিডার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান আইএসজির ‘প্রভাইডার লেন্স ২০২৬-সাইবার সিকিউরিটি সলিউশন অ্যান্ড সার্ভিস কোয়াড্রেন্ট’ প্রতিবেদনে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

আইএসজি রিসার্চের নির্ধারিত মূল্যায়ন কাঠামো অনুসরণ করে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সেবাদাতার সক্ষমতা এবং বাজারে অবস্থান একাধিক ধাপে পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এক্সডিআর বিভাগে সেবার পরিধি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাজারে অবস্থানের পাশাপাশি সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা এবং বিভিন্ন নেটওয়ার্কে দৃশ্যমানতা বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ক্যাসপারস্কির এক্সডিআর প্ল্যাটফর্মে বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি একীভূত করার সক্ষমতার প্রশংসা করা হয়েছে। এডিআর, নেটওয়ার্ক সুরক্ষা, ইমেইল ও ক্লাউডভিত্তিক ব্যবস্থার নিরাপত্তা-সংক্রান্ত তথ্য একটি প্ল্যাটফর্মে সমন্বয়ের মাধ্যমে এটি সাইবার হুমকি শনাক্তে সহায়তা করে।

বিশ্লেষকদের মতে, প্ল্যাটফর্মটির উন্মুক্ত স্থাপত্য বিভিন্ন উৎস থেকে নিরাপত্তা-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ, হুমকি সম্পর্কে বিস্তৃত ধারণা এবং সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে। ফলে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হয়।

আইএসজি প্রোভাইডার লেন্সের প্রধান বিশ্লেষক জোয়াও মাউরো বলেন, ক্যাসপারস্কির এক্সডিআর প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক থ্রেট ইন্টেলিজেন্স, আচরণ বিশ্লেষণ এবং উন্নত সেন্সর ইন্টিগ্রেশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এসব সক্ষমতা প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি পরিবেশে জটিল সাইবার হুমকি মোকাবিলায় শক্তিশালী সুরক্ষা দিতে সহায়তা করে।

ক্যাসপারস্কি নেক্সট এক্সডিআর এক্সপার্ট একটি সমন্বিত সাইবার নিরাপত্তা সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্লেষণ প্রযুক্তি এবং বিশ্বজুড়ে সংগৃহীত বিস্তৃত থ্রেট ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে এটি নতুন ধরনের সাইবার হুমকি শনাক্ত করতে পারে এবং জটিল সাইবার হামলা থেকে প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে পারে। প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার সুবিধাও দেয়।

Nagad

পাশাপাশি ব্রাজিলের মতো আঞ্চলিক বাজারের প্রয়োজন অনুযায়ী স্থানীয় সহায়তা এবং সংশ্লিষ্ট নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখার সুবিধা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইন বিভাগের প্রধান ইলিয়া মার্কেলভ বলেন, এক্সডিআর সমাধানের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়া বড় অর্জন। স্বাধীন মূল্যায়নের মাধ্যমে প্রযুক্তির সক্ষমতা যাচাই করে প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সাইবার হুমকি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পাশাপাশি কার্যকরভাবে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাসপারস্কির প্রচেষ্টার স্বীকৃতি এই অর্জন। একই সঙ্গে পরিবর্তনশীল সাইবার হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবন অব্যাহত রাখতে এটি প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করছে।