চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে বিক্রয়

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন প্রপার্টি ফেয়ার। আগামী সেপ্টেম্বর মাসে প্রপার্টিগাইড-এর সঙ্গে যৌথভাবে এই মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলাটি হতে যাচ্ছে দেশের অনলাইন রিয়েল এস্টেট খাতে অন্যতম বড় আয়োজন।

বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা সব সময় প্রপার্টি কেনা আরও সহজ ও সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করছি। এবারের ইভেন্টটি বিশেষভাবে মধ্যবিত্ত ক্রেতাদের কথা ভেবেই আয়োজন করা হয়েছে। এখানে তারা এক প্ল্যাটফর্মেই প্রপার্টি খুঁজতে, তুলনা করতে ও সহজে ফাইন্যান্স করতে পারবেন।”

প্রতিষ্ঠানটি জানায়, “মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় অংশ নিচ্ছে দেশের ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি। তাদের সঙ্গে থাকবে একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার, যারা ক্রেতাদের জন্য বিশেষ হোম লোন সুবিধা দেবে।

মেলায় থাকবে ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং, যার মধ্যে রয়েছে আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। অংশগ্রহণকারীরা নতুন গড়ে ওঠা এলাকাগুলোর বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পর্যন্ত খুঁজে নিতে পারবেন তাদের প্রয়োজনমতো সম্পত্তি।

এছাড়া, এবারই প্রথমবারের মতো মেলায় উন্মোচন করা হবে ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ রিয়েল এস্টেট প্রজেক্ট।

আগ্রহী ক্রেতারা অনলাইন মেলাটি ব্রাউজ করতে পারবেন fair.propertyguide.com.bd পোর্টালে।

Nagad

মেলায় থাকবে: বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ অফার, প্রপার্টি বিশেষজ্ঞ ও ব্যাংক কর্মকর্তাদের পরামর্শ, সরাসরি ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের সুযোগ, সহজ লোন প্রক্রিয়া।

আয়োজকরা মনে করছেন, এই মেলা দেশের রিয়েল এস্টেট খাতে ডিজিটাল বিকাশকে আরও গতিশীল করবে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে একটি প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও সহায়ক পরিবেশ গড়ে তুলবে।