সব ব্যাংক বন্ধ থাকবে ৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৫ অপরাহন, জুলই ১৭, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্ট সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে এবং এদিন দেশের সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটিএম (এটিএম) এবং ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) এর মাধ্যমে লেনদেন স্বাভাবিকভাবে চালু থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। গত বছরের এদিন ছাত্র ও সাধারণ জনগণের অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এবার থেকে ৫ আগস্ট দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এবং সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।