সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন দায়ের করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার আবেদন জমা দেন তানভীর সিরাজ। তিনি অভিযোগ করেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে বিএনপির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানোর মাধ্যমে সারজিস আলম দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

বাদীর বক্তব্য, সাংবাদিক তুহিনকে হত্যার পেছনে একটি অপরাধী চক্র ছিল, যারা ভিডিও ধারণ করায় তাকে নির্মমভাবে হত্যা করেছে। তবে সারজিস আলম অজ্ঞাতসারে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে ভুল তথ্য ছড়িয়েছেন।

তানভীর সিরাজ আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হত্যাকাণ্ডের তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এনসিপির মুখ্য সংগঠকের অপপ্রচার উভচ্ছে প্রমাণিত হয়েছে। তিনি ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।