বিশ্বে এআইয়ের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব, ভারত দ্বিতীয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বব্যাপী কর্মরত মানুষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সবচেয়ে বেশি আশাবাদী দেশ হলো মিশর (৩৬ শতাংশ), যার পিছনে রয়েছে ভারত (৩৪ শতাংশ)।

রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ১৭ শতাংশ ভারতীয় কর্মী মনে করেন এআই তাদের কাজ কেড়ে নেবে। তুলনায় জাপান এবং সুইডেনে এই আশঙ্কা যথাক্রমে মাত্র ৪ শতাংশ ও ৬ শতাংশ।

ইউরোপে ১১ শতাংশ, নর্থ আমেরিকায় ১৩ শতাংশ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৬ শতাংশ, লাতিন আমেরিকায় ১৯ শতাংশ এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ২৭ শতাংশ কর্মী মনে করেন আগামী বছর এআই তাদের কর্মজীবন উন্নত করবে। এডিপি (ADP) গবেষণায় ছয় মহাদেশের ৩৮ হাজার কর্মী অংশগ্রহণ করেন।

প্রায় ৩০ শতাংশ কর্মী মনে করেন তারা কাজ হারাতে পারেন এবং সক্রিয়ভাবে নতুন চাকরির সন্ধান করছেন, আর ১৬ শতাংশ ধারণা করছেন কাজ হারানোর ঝুঁকি রয়েছে কিন্তু চাকরির খোঁজ শুরু করেননি।

এডিপি ইন্ডিয়া ও সাউথইস্ট এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাহুল গোয়াল বলেন, এআই কিভাবে কাজের ধরন পরিবর্তন করছে এবং কর্মীদের ভবিষ্যৎ সম্পর্কে অনুভূতি গড়ে তুলছে তা স্পষ্ট হচ্ছে। ভারতের মধ্যম পর্যায়ের ও জ্ঞানভিত্তিক কর্মীরা এআই থেকে কাজের উন্নতি আশা করছেন। তবে তরুণ কর্মীদের মধ্যে কাজ হারানোর ভয়ও আছে। নিয়োগকর্তাদের উচিত এআই সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কাজীদের সাহায্য করা এবং বিশ্বাস গড়ার জন্য খোলামেলা আলোচনা চালানো।

বিশ্বব্যাপী ১৭ শতাংশ কর্মী ‘পুরোপুরি সম্মত’ এবং ১৩ শতাংশ ‘সম্মত’ যে এআই তাদের কাজ উন্নত করবে, তবে ১০ শতাংশই চাকরি হারানোর ভয় পোষণ করছেন।

Nagad

প্রযুক্তি, ব্যাংকিং, বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরা এআই নিয়ে ইতিবাচক হলেও চাকরি হারানোর উদ্বেগও প্রকাশ করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই খাতের ২২ শতাংশ কর্মী আশা করেন, আগামী বছর এআই তাদের কাজ উন্নত করবে। সূত্র: ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।