ঢাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অফিসগামীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্, গাস্ট ১৩, ২০২৫

রাজধানী ঢাকায় বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভোর থেকে রামপুরা, মিরপুর, বারিধারা, উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আকাশে কালো মেঘ থাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা শতকরা ৮৩ ভাগ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

Nagad