তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন নিয়োগ দেবে সরকার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক’ পদে ৪৯৭ জনকে নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্য প্রার্থীর বয়স ১৮ আগস্ট ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরু হবে আগামী ১৮ আগস্ট সকাল ১০টা থেকে এবং চলবে ১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করতে এখানে ক্লিক করুন।

