সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই ওসি ইফতেখারকে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫

মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। সংগৃহীত ছবি

মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে অবশেষে সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা পুলিশে (ডিবি) সংযুক্ত করা হয়েছে। শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে মাদক মামলা গায়েবসহ নানা অভিযোগে ওসি ইফতেখারের বিরুদ্ধে স্থানীয়রা থানার সামনে একাধিকবার মানববন্ধন করেন। পরে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের দিয়ে তার সমর্থনে মানববন্ধন আয়োজন করায় আরও সমালোচিত হন তিনি।

এছাড়া সম্প্রতি একটি ছিনতাইয়ের ঘটনায়ও তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতেই তাকে অবশেষে সরিয়ে দেওয়া হলো।

Nagad