তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২০ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

ফাইল ছবি

বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তারর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার জানান, তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। তৌহিদের অবস্থান তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল।

এর আগে ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।