স্টার টেকে কন্টেন্ট রাইটার (এসইও) পদে চাকরির সুযোগ
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক তাদের বিপণন দলের জন্য একজন কন্টেন্ট রাইটার (এসইও) নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে ও-লেভেল বা এ-লেভেল সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা যেমন-কন্টেন্ট রাইটার বা কপিরাইটার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের দায়িত্ব:
নির্বাচিত প্রার্থীকে এসইও ও জিও-অপটিমাইজড কন্টেন্ট লেখা, ব্লগ, গাইড, প্রশ্ন-উত্তর (FAQ) এবং ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তাকে কিওয়ার্ড গবেষণা, অন-পেজ এলিমেন্ট অপটিমাইজেশন, এবং কন্টেন্ট নিরীক্ষণ ও হালনাগাদ করার কাজও করতে হবে। এছাড়া, এসইও, মার্কেটিং এবং প্রোডাক্ট টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার পাশাপাশি কন্টেন্ট পারফরম্যান্স পর্যবেক্ষণ করে কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
প্রার্থীদের প্রযুক্তি পণ্য সম্পর্কে ভালো জ্ঞান, বাংলা ও ইংরেজিতে চমৎকার লেখার দক্ষতা এবং এসইও সম্পর্কে ধারণা থাকা জরুরি। নির্ভুল বানান ও ব্যাকরণ, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনার দক্ষতাও প্রয়োজন।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত কর্মীর জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও, মধ্যাহ্নভোজের ব্যবস্থা, দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, ছুটি নগদায়ন, স্বাস্থ্য ও জীবন বিমা সহ বিভিন্ন ধরনের ছুটির সুবিধা রয়েছে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠাতে পারবেন। ইমেইলের সাবজেক্টে “Content Writer (SEO)” লিখতে হবে।
অফিসের ঠিকানা:
২৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ (বাংলা মোটর), নাভানা জহুরা স্কয়ার, ঢাকা-১০০০।

