কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর পুনর্বিবেচনা আবেদন ফের প্রত্যাখ্যান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি’র রাইট শেয়ার ইস্যুর পুনর্বিবেচনা আবেদন ফেরপ্রত্যাখ্যান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ জুন কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রথমবার প্রত্যাখ্যান করে বিএসইসি। এর একদিন পর কোম্পানি কর্তৃপক্ষ পুনর্বিবেচনার আবেদন করে। তবে কমিশন সেই আবেদনও প্রত্যাখ্যান করেছে।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইটস ইস্যু) রুলস, ২০০৬ অনুযায়ী প্রত্যাখ্যাত আবেদন পর্যালোচনা বা পুনর্বিবেচনার কোনো বিধান নেই। সেই বিধান অনুযায়ী কনফিডেন্স সিমেন্টের আবেদন বাতিল করা হয়েছে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলনের পরিকল্পনা করেছিল। রাইট অফারে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা দরে বিক্রির প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি।

Nagad